শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:০২ পিএম, ২০২৬-০৯-০৩
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় যুবসমাজের মাধ্যমে ইয়াবা সেবনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম আলীকদম থানার টহল দল (মোবাইল-৬) ও পুলিশ সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। অভিযানে ২ পিস ইয়াবাসহ মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮) আটক হন।
পরে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৭ ধারায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে উদ্ধার হওয়া ২ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালন...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সুমাইয়া সিদ্দিকা (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার একটি ভূমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সলিমু...বিস্তারিত
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনের সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিন...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা আর তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চকরিয়ায় মুখর হয়ে উ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited